শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিপক্ষের হামলা মোকাবেলায় প্রস্তুত আছি, বললেন ইশরাক

শিমুল মাহমুদ: বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে চতুর্থ দিনের মতো প্রচারণায় নেমেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির দুই প্রার্থী ইশরাক হোসেন ও তাবিদ আউয়াল।সোমবার সকাল ১১ টায় কবর জিয়ারত করেন তারা।

এসময় ইশরাক হোসেন বলেন, সন্ত্রাসীরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমাদের সিনিয়র নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ নির্বাচনেও এ ধরনের হামলা হচ্ছে। তবে আমরা এবার প্রতিপক্ষের সকল হামলা মোকাবেলা করতে প্রস্তুত আছি।

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর বিএনপি'র প্রার্থী
তাবিথ আউয়াল ও দক্ষিণের ইশরাক হোসেনকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে চতুর্থ দিনের মতো প্রচারণা শুরু করেছি। ঢাকা মহানগরের এ নির্বাচনে আমরা প্রথম থেকে প্রত্যাশা করেছিলাম যদি জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হয় তাহলে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কিন্তু সেটি এই সরকার এবং নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

তিনি বলেন, আমরা নির্বাচনী প্রচারণায় দেখেছি নির্বাচনের রঙিন পোস্টার লাগানো যাবেনা কিন্তু আমরা দেখছি সরকার দলীয় প্রার্থীরা রঙ্গিন পোস্টার ব্যবহার করছে।তাই এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ঢাকাবাসী যাতে ভোট কেন্দ্রে যেতে পারে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করতে আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।

তিনি আরও বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায়ম আমরা ইভিএম মানি না। ইভিএমে ভোট চাই না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি'র প্রচার অভিযানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছেন, প্রার্থীদেরকে হামলা করা হচ্ছে বিভিন্ন কাউন্সিলর বাড়িতে আক্রমণ করা হচ্ছে প্রচারের মাইক ছিনতাই করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,
হাবিব-উন-নবী সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ