শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার যে বেতন দেয় আমাদের , তার বাইরে হাত পাতানো দরকার পড়ে না, বললেন খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সরকার যে বেতন দেয়, তার বাইরে আমাদের ঘুষের জন্য হাত পাতানোর দরকার পড়ে না। সেই বেতন দিয়ে আমাদের সংসার ভালভাবে চলে যাবে। তাই আমরা দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশকে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহমুক্ত করে বাংলাদেশ সোনার বাংলাদেশে উন্নত করবো।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে ভিশন নিয়ে বাংলাদেশকে যে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে এই উন্নয়নকে যাতে কেহ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে সবাইকে নজর রাখার নির্দেশ দেন তিনি।

তিনি রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপর আব্দুল মান্নান মিয়াসহ জেলার সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ১১টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়