শিরোনাম
◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা ◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯ ◈ নবম পে স্কেলে ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত? ◈ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন

নিউজ ডেস্ক : বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও ‘মুজিববর্ষের’ ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। আয়োজনে এ অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। তারা প্রবাসের মাটিতে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। সময় টিভি

কানাডা : কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের ক্ষণগণনা শুরু করেছে।

স্থানীয় সময় ১০ জানুয়ারি, শুক্রবার, সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইকমিশনার মিজানুর রহমান ছাড়াও কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন।

ফ্রান্স : ফ্রান্সের প্যারিসের বাংলাদেশ দূতাবাসে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ইতালি : বাংলাদেশে 'মুজিববর্ষ' ঘোষণা ও একাত্মতা প্রকাশ করে। ইতালি আওয়ামী লীগ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভ ক্ষণগণনা শুরু করেছে। ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও আফতাব ব্যাপারীর যৌথ পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কে. এম. লোকমান হোসেন ও প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ ফকির।

কাতার : কাতারে মুজিব শতবর্ষের ক্ষণগণনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা করেছে আওয়ামী লীগ কাতার শাখা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন।

মালয়েশিয়া : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে এবং আশফাকুল ইসলাম সোহেল ও মো. শওকত হোসেন তিনুর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। অনুলিখন : জেবা আপরোজ

  • সর্বশেষ