শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তিন ক্ষতি সম্প্রতি

মাসুদ রানা : আগ্রাসী ও বেআইনি মার্কিন ড্রোন হামলায় ইরানের জনপ্রিয়তম সেনানায়ক কাসেম সুলেইমানির হত্যা ইরানের জন্য একটি বিশাল ক্ষতি, এমনকি এ-হত্যাকা-টির সঙ্গে ইরানের ভেতর থেকে কেউ সংশ্লিষ্টতা থেকেও থাকে। এটি ইরানের প্রথম ক্ষতি। ইরানের দ্বিতীয় ক্ষতি হচ্ছে, বিশাল সব হাঁকডাক ছেড়ে ইরাকের মাধ্যমে মার্কিনীদের জানিয়ে মার্কিন সেনাঘাঁটিতে নখদন্তহীন প্রায় দু’ডজন মিসাইল নিক্ষেপ করে ৮০ জন হত্যার কথা বলা, যদিও বাস্তবে তারা কারও কেশাগ্রও ছুঁতে পারেনি বা ছুঁতে চায়নি। অর্থাৎ, ইরানের ফাঁকাবুলি ও ফাঁকাগুলি ইরানের ‘সিরিয়াস’ ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইরানের তৃতীয় ও সবচেয়ে বড়ো ক্ষতি হচ্ছে মিসাইল ছুড়ে মার্কিন বাহিনীর রূপত কেশ ছিড়তে না পারলেও, উক্রাইনের যাত্রীবাহী বিমানে যে-কারণেই হোক মিসাইল ছুড়ে নিজদেশের ৭৮জন সহ মোট ১৮৭ ব্যক্তির প্রাণহরণ করে তা স্বীকার না করা এবং ‘ব্ল্যাকবক্স’ দিতে অস্বীকার করা। এটি ইরানের প্রত্যক্ষিত নৈতিক উচ্চস্থানকে সাংঘাতিকভাবে ধ্বসিয়ে দিয়েছে। যাহোক, শেষপর্যন্ত বাধ্য হয়ে ইরান স্বীকার করেছে যে, বিশেষ পরিস্থিতিতে তার সেনাবাহিনী ভুলকরে বিমানটির ওপর মিসাইল ছুড়েছিলো। কিন্তু প্রথমে মিথ্যা বলে পরে হাতেনাতে ধরা পরে সত্য স্বীকার করলে কেউই কারও কাছে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত হয় না। আমার ধারণা, জেনারেল সুলেইমানির হত্যার পর বিশ্বজুড়ে ইরান যে সহানুভূতি লাভ করেছিলো, তা সে শোচনীয়ভাবে হারিয়েছে তার পরবর্তী আচরণের কারণে। ১১/০১/২০২০। ল-ন, ইংল্যা-। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়