শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাকের বাসায় ভোট চাইলেন তাপস

সমীরণ রায়: শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের আরকে মিশন রোডের গোপীবাগের সেকেন্ড লেনের বাসায় গিয়ে ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।

রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। এ সময় তিনি বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের মতো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে থাকবো। মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক ব্যাধিগুলো দূর করা হবে। প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলা মাঠ, মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা রাখা হবে। অচল ঢাকাকে সচল করব। ঢাকার রাস্তা-ঘাটকে পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমাবো। একই সঙ্গে নেতাকর্মীদেরকে এলাকাভিত্তিক টিম করে নৌকার বিজয়ের জন্য ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রোজ গার্ডেনে পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। তাপস পৌঁছালে ফুলের নৌকা উপহার দিয়ে তাকে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা। পরে পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

প্রচারণায় আরও অংশ নেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়