শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭২ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নিউজ ডেস্ক : সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। ২০১৮ সালে প্রকাশিত ফলের ওপর ভিত্তি করে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদকের জন্য নির্বাচিত হয়েছেন। জাগো নিউজ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।

স্বর্ণপদক তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৫ জন শিক্ষার্থী রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ জন, বুটেক্স থেকে ৪ জন, রুয়েটের ৩ জন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর নাম রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর নাম রয়েছে। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়