শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্রাট ও খালেদের স্ত্রীসহ ৪ জনকে দুদকে তলব

সুজিৎ নন্দী: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী ও বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদের স্ত্রীসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তলবকৃতদের মধ্যে খালেদ মাহমুদের স্ত্রী সুরাইয়া আক্তার, তার ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও খালেদের ভাই হাসান মাহমুদের স্ত্রী মনসুরা ইয়াসমিনকে ১২ জানুয়ারি এবং ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে ১৩ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও তিন বছরের আয়কর রির্টানের কপি নিয়ে যেতে বলা হয়েছে।

ক্যাসিনো কান্ডের অভিযানে গ্রেপ্তার হন আলোচিত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ। এর ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদের বিরুদ্ধে গত ২১ অক্টোবর মামলা দায়ের করে দুদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়