শিরোনাম
◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশিরা যখন বাংলাদেশ সরকারের প্রশংসা করে, এটা আদতে পিঠ চাপড়ানো, মানে তাদের প্রেসক্রিপশন অনুসারে কাজ করার জন্য ওইসব পুরস্কার বা প্রশংসা ইত্যাদি তার প্রতিদান

কামরুল হাসান মামুন : ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল এওয়ার্ডে ভূষিত করেছে। কেন? তিনি কি দেশের ঋণ খেলাপি কমিয়েছেন? দেশের ব্যাংকগুলোর লুটপাট কমিয়েছেন? তিনি কি দেশের বেকার সমস্যার সমাধান করে ফেলেছেন? দেশের টাকা পাচার কি বন্ধ করেছেন তিনি? মালয়েশিয়া, কানাডাসহ ইউরোপ আমেরিকায় বেগম পাড়া, সেকেন্ড হোম ইত্যাদি বানানো কি বন্ধ করেছেন তিনি? ওদিকে জার্মান সংবাদ মাধ্যম উড -র রিপোর্ট অনুসারে চাপের মুখে অর্থনীতি, মন্দার কবলে পড়ছে বাংলাদেশ।

তারা বলছে, প্রবাসী আয় ছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রায় সব সূচকের নিম্নমুখী প্রবণতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন অর্থনীতিবিদরা? তাদের আশঙ্কা, এখনই সতর্ক না হলে মন্দার কবলে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি? ভারত ইতিমধ্যেই মন্দার কবলে। বাংলাদেশেও বিদেশি নিয়োগ নেই বললেই চলে। বাংলাদেশের থিংকট্যাংক সিডিপিও একই আশংকা করছে। বিদেশিরা যখন বাংলাদেশ সরকারের প্রশংসা করে, এটা আদতে পিঠ চাপড়ানো মানে তাদের প্রেসক্রিপশন অনুসারে কাজ করার জন্য ওইসব পুরস্কার বা প্রশংসা ইত্যাদি তার প্রতিদান। আমাদের সরকারকে উৎসাহ দেওয়ার জন্য যেন তাদের কথা আরও বেশি করে শুনি। কথায় আছে যে, যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কোনো দেশের অর্থনৈতিক সাফল্য যদি বেশি বেশি হাইলাইট করে তার অর্থ হলো সেই দেশটি কয়েক বছরের মধ্যেই অর্থনৈতিক বিপর্যয়ে পরবে। আমার ধারণা, খুশি নাহয়ে এটাকে বরং সতর্ক বার্তা হিসাবে নিয়ে আমাদের এখন সতর্ক হওয়া উচিত। ফেসবুক থেকে

  • সর্বশেষ