শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের

শাহানুজ্জামান টিটু: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএসএমএমইউতে সেই চিকিৎসার সুযোগ নেই বলে আমরা জানি। বেগম জিয়াকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারাগারে বন্দী রেখে শাস্তি দেয়া হচ্ছে। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী গুরুতর অসুস্থ। তিনি কিছু খেতে পারছেন না। যা খাচ্ছেন তার বেরিয়ে আসছে। বিছানা থেকে দশ কদম দূরে বাথরুমে একাই যেতে পারেন না। যেতে হলে দুজনের সাহায্য নিতে হয়।

ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন ক্রিপল্ড অর্থাৎ পঙ্গু হয়ে গেছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী। তার বয়স ৭৬। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। ফাস্টিংয়ে তারা ডায়াবেটিসের মিলিমোল ১৭/১৮ থাকে। তাহলে প্রশ্ন থাকে বিএসএমএমইউতে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর সামরিক সচিব কেনো বিদেশে চিকিৎসা নিলেন? তাহলে কেন খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হবে না? অথচ তার বাম হাত পঙ্গু হয়ে গেছে। তার বাম পায়ে গুটলি আছে। এসব বিষয়ে তার স্বজনরা দেখা শেষে মিডিয়ায় তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ডাঃ জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

  • সর্বশেষ