শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের দেহরক্ষীর মৃত্যু

জেরিন: রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারুন। এ তথ্য জানিয়েছেন শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ।

প্রয়াত হারুন ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তার। হারুনের গ্রামের বাড়ি কুমিল্লায়। আজ সকালে হারুনের মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলেও জানান সবুজ।

দেহরক্ষী হারুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাকিব খান। তিনি বলেন, ‘হারুন আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। তার এত দ্রুত চলে যাওয়া আমার জন্যে খুব কষ্টের। হারুনের বিদেহি আত্মার শান্তি কামনা করছি।’

দীর্ঘ দিন ধরে শাকিব খানের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিলেন হারুণ। শাকিব খানের সঙ্গে শুটিং স্পটসহ বিভিন্ন স্থানে থাকতেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়