শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো রাজনৈতিক দলই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এনআরসি ও সিবিএর উদ্ভূত পরিস্থিতি এড়িয়ে যেতে পারবে না

মেজর (অব.) আখতারুজ্জামান : ভারতের এনআরসি এবং সিবিএ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন উপসর্গ তৈরি করেছে। কোনো রাজনৈতিক দলই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এনআরসি ও সিবিএর উদ্ভূত পরিস্থিতি এড়িয়ে যেতে পারবে না। স্বল্প ও দীর্ঘ মেয়াদে ভারতের এনআরসি এবং সিএএ অনেক বেশি ক্ষত বাংলাদেশের জন্য তৈরি হবে। ক্ষমতায় থাকা না থাকা শুধু নয় আগামীতে ক্ষমতা আরোহণেও এনআরসি এবং সিএএ মূল উপসর্গ হয়ে দাঁড়াবে। মোদী ও অমিত শাহ ভারত থেকে মুসলমানদের খেদাতে বদ্ধপরিকর বলেই মনে হচ্ছে। তার মানে তারা যদি তাদের লক্ষ্য অর্জনে সফল হয় তাহলে এক বিশাল মুসলমান জনগোষ্ঠী অবশ্যই সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সরকার ক্ষমতায় থাকার অন্ধলোভ এবং মুজিববর্ষ ও মুজিব শতবার্ষিকী পালন করার তীব্র বাসনার কারণে ভারতে সঙ্গে কোনো প্রকার বৈরিতায় যাবে না।

কিন্তু বাংলাদেশের সমগ্র জনগণ সরকারের এই অবস্থানের সঙ্গে অবশ্যই থাকবে না। এমনকি যে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসন সরকারকে অন্ধ সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে তারাও এই ইস্যুতে সরকারের সঙ্গে থেকে তাদের অস্তিত্বের ঝুঁকি নেবে বলে মনে হয় না। তাই এখন মনে হয় আমাদের একটি স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত জাতীয় স্বার্থে অতীব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমাদের অবশ্যই ভারতের এনআরসি এবং সিএএ নিয়ে তার অবস্থান পরিষ্কার করতেই হবে। কোনো কারণে কোনো বাঙালিকে ভারত সরকার বাংলাদেশে জোর করে প্রবেশ করালে তা বাংলাদেশ কখনোই গ্রহণ করতে পারে না এটিই হওয়াই উচিত আমাদের রাজনৈতিক অবস্থান। তাই বিষয়টি সবার সদয় বিবেচনার জন্য পেশ করলাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়