শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক মাসের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন মোসাদ্দেক

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সুবিধাজনক অবস্থানে নেই সিলেট থান্ডার। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। দলের দুঃসময়ে আরেকটি দুঃসংবাদ পেলে চা অঞ্চলের দলটি। দলের নিয়মতি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে আর পাচ্ছে না তারা। শুধু তাই নয় আগামী এক মাস মাঠে ফিরতে পারবেন না এই অলরাউন্ডার।

রংপুর রের্ঞ্জাসের বিপক্ষে সেদিন রান নিতে গিয়ে ঘাড়ে চোট পান মোসাদ্দেক। সেই ব্যথা পরে পিঠেও নেমেছে। ঢাকা পর্ব থেকে বিপিএল সিলেট গেলেও মোসাদ্দেক সেখানে আর কোনো ম্যাচই খেলতে পারেননি।

শনিবার সিলেট পর্বের শেষ দিনে থান্ডার খেলছে রাজশাহী রয়্যালসের বিপক্ষে। আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও মোসাদ্দেক নেই। সিলেট টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর- এমআরআই স্ক্যানে মোসাদ্দেকের পিঠে গ্রেড টু টিয়ার ধরা পড়েছে। তাকে এক মাস বিশ্রামে থাকতে হবে।

সে ক্ষেত্রে বাংলাদেশ দল আলোচনায় থাকা পাকিস্তান সফরে গেলে মোসাদ্দেক সেই সফর মিস করবেন এটা নিশ্চিত।

মোসাদ্দেক সিলেটের নেতৃত্বে ছিলেন। ৮ ম্যাচ খেলে ১৯০ রান করেছেন তিনি ৩১.৬৬ গড়ে। ফিফটি পেয়েছেন মাত্র ১টি। সর্বোচ্চ অপরাজিত ৬০। এ ছাড়া বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়