শিরোনাম
◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে কোটি টাকার সোনাসহ ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক

সুজন কৈরী : আটক তিনজন হলেন,মো. সুমন শিকদার (৩৪), মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকন (২৮)। শনিবার সকাল ১১ টা ২০ মিনিটে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, সকাল ১০ টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৮। ওই বিমানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন সুমন ও বেলাল। বিমানবন্দরের ১ নম্বর বেতে বিমানটি যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্নতাকর্মীরা বিমানে ওঠেন এবং পরিচ্ছন্নতার কাজ শেষ করে নেমে আসার সময় তনি বাকবিতন্ডায় জড়ান। পরে সুমনসহ ৩ জনকে ব্যাটালিয়ন অফিসে নিয়ে তল্লাশি করা হলে সুমনের দুই জুতার শুকতলায় ২০ পিস সোনার বার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন, কালাম নামের বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে সোনার বারগুলো দিয়েছেন। বারগুলো সংশ্লিষ্ট ব্যক্তিকে বুঝিয়ে দিতে পারলে সুমন ২০ হাজার টাকা পেতেন।

আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ