শিরোনাম
◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিটনেস টেস্টে পাস না করলে ক্রিকেটারদের জরিমানা করবে পিসিবি

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপে ফিটনেসহীনতার কারণে হাসি-ঠাট্টার খোরাক হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের মেদবহুল শরীর নিয়ে সমর্থকরা ট্রলও করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সচেতন করার জন্য অভিনব এক পন্থা অবলম্বন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা যদি আগামী ৬ ও ৭ জানুয়ারি জাতীয় ক্রিকেট একাডেমিতে হওয়া ফিটনেস টেস্ট উৎরাতে না পারে তবে তাদের মাসিক বেতনের ১৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সব কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করেছে পিসিবি। তবে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত থাকায় মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ আপাতত এই ফিটনেস টেস্টে থাকছেন না। দুই পেসারের টেস্ট হবে ২০ ও ২১ জানুয়ারি।

পাকিস্তানের কন্ডিশনিং কোচ ইয়াসির মালিক এই ফিটনেস টেস্টের তত্ত¡াবধানে থাকবেন। পাকিস্তানি ক্রিকেটারদের চর্বি বিশ্লেষণ, শক্তিমত্তা, ধৈর্য, সহ্যক্ষমতার গতি এবং ক্রস ফিট নামের পাঁচটি টেস্টে পাশ করতে হবে।

যে খেলোয়াড় এই পাঁচটির একটিতে ব্যর্থ হবেন তাকে জরিমানা গুণতে হবে। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়