শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালখালীতে আবারও বিএনপির গণসংযোগে হামলা, আহত ৫

কামাল পারভেজ, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় বোয়ালখালীতে আবারও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডীর মনচুর আওলিয়ার জেয়ারত শেষে গণসংযোগ শুরু করতেই সন্ত্রাসীরা হামলা চালায়।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনাফ ও পৌরসভা যুবলীগের সভাপতি কাজী রাসেলের নেতৃত্বে ৩০/৪০ জনের সন্ত্রাসী এই হামলা অংশ নেন। হামলায় ৫ জন আহত হয়েছে। ৩টি মোটর সাইকেল করে।

আহতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ইকবাল, পূর্ব গোমদন্ডী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইদ্রিস, যুবদল নেতা শফিকুল ইসলাম, মনু, ছাত্রদল নেতা রিয়াদসহ আরো কয়েকজন। শফিকুল ইসলামসহ ২/৩ জন বোয়ালখালী মেডিকেল চিকিৎসা নিচ্ছে বলে মহানগর দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানা।

হামলার পর বিএনপি নেতাকর্মীরা সংগঠিত হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে আবু সুফিয়ানের নেতৃত্বে হাজার হাজার নারী পুরুষ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়