শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে স্ত্রী মৃত্যু, স্বামী গ্রেপ্তার

আরএইচ রফিক,বগুড়া : বগুড়ার পল্লীতে তুচ্ছ ঘটনায় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পারভীন আক্তার (৩০)নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গাবতলী উপজেলার আকন্দপাড়া এলাকায় । পুলিশ স্ত্রী হত্যার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের বাসিন্দা ইউনুছ আলী পুত্র আব্দুল লতিফের সাথে তার স্ত্রী পারভিন আক্তারের দাম্পত্য কলহ বাধেঁ । এর এক পর্যায়ে স্বামী লতিফের সাথে তার ধাক্কাধাক্কি শুরু হলে চুল ধোরে টান দিলে পারভিন আক্তার পড়ে গিয়ে মাথায় আঘাত পায় । পরে আহত অবস্থায় তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল বুধবার বিকালে তার মৃত্যু হয় ।

এ বিষয়ে গাবতলী থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি সার্বিক) মুহা সাব্বির রেজার সাথে কথা বলা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের স্বামী আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ খবর পর্যন্ত এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছিল। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়