শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসা শিক্ষকের কেবিনেটে পাওয়া গেল প্রধান শিক্ষকের ছেলের লাশ

যুগান্তর : গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের কেবিনেট থেকে পাওয়া গেল মো. আদিল (৪) নামে ওই মাদ্রাসা প্রধানের ছেলের লাশ।

বুধবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মরাশ জামিয়াতুল মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকের তালাবদ্ধ কেবিনেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত আদিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধসালিয়া গ্রামের মুফতি জোবায়ের আহমেদের ছেলে।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই শিক্ষক জোনায়েত আহমেদ ও খাইরুল ইসলামকে থানায় নেয়া হয়েছে।

হত্যায় অভিযুক্ত আসামিদের বাড়ী হাবিগঞ্জ জেলার রাখাইন উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে জোনায়েত আহমেদ (৩০), অপরজন একই এলাকার জফু মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল থেকে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে আদিল মাদ্রাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করে।

পরে গ্রামবাসী এসে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মাদ্রাসার কক্ষে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাদ্রাসায় কর্মরত দুই শিক্ষকের চলাফেরা দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে এলাকার মামুন, বাদল ও নজরুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই দুই শিক্ষক ঘটনার কথা স্বীকার করেন।

পরে তাদের তথ্যের ভিত্তিতে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদের কক্ষে থাকা কেবিনেট থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়