শিরোনাম
◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌবাহিনীকে শক্তিশালী করতে আরও ২৪টি সাবমেরিন তৈরি করছে ভারত

ইয়াসিন আরাফাত : জলসীমায় নিজেদের শক্তি বাড়াতে ৬টি পরমাণু শক্তিসম্পন্ন জাহাজসহ ২৪টি সাবমেরিন বানানোর পরিকল্পনা করছে ভারতীয় নৌবাহিনী। চলতি মাসে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় প্যানেলকে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, বর্তমানে তাদের হাতে ১৫টি সাধারণ মানের এবং ২টি পরমাণু শক্তিধর সাবমেরিন রয়েছে। এরমধ্যে ১টি রাশিয়ার কাছ থেকে লিজে নেয়া। ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর সক্রিয়তা বেড়েছে। সেদিকে নজর রেখে নিজেদের অস্ত্রভান্ডার মজবুত করার তোড়জোড় শুরু করেছে ভারত। আনন্দ বাজার

ভারতীয় নৌবাহিনী সংসদীয় প্যানেলকে জানিয়েছে, সাধারণ মানের যেসব সাবমেরিন রয়েছে তারমধ্যে বেশির ভাগই ২৫ বছরের পুরনো। ১৩টি সাবমেরিনের বয়স ১৭ থেকে ৩২ বছরের মধ্যে। বর্তমানে নৌবাহিনীর হাতে রয়েছে রাশিয়ার কিলো, জার্মানির এইচডিডবিøউ এবং ফ্রান্সের স্করপিন গোত্রের সাবমেরিন।
এ ছাড়া প্রোজেক্ট ৭৫ ইন্ডিয়া’র অধীনে আরও ৬টি সাবমেরিন দেশি ও বিদেশি সংস্থার সহযোগিতায় বানানোর কাজ শুরু করেছে নৌবাহিনী। সিন্ধুরাজ নামে একটি সাবমেরিন তৈরির কথা রয়েছে রাশিয়ার। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে সেই প্রকল্পটি আপাতত আটকে রয়েছে বলে ওই রিপোর্টে জানানো হয়। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ