শিরোনাম
◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে হিংসা, প্রতিশোধের কোনও স্থান নেই, বললেন প্রিয়াঙ্কা গান্ধী

ইয়াসিন আরাফাত : সোমবার দলের নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন প্রিয়াঙ্কা গান্ধী। সম্মেলনে কংগ্রেস নেত্রী নিজের নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ ও সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারতে শত্রæতা, হিংসা ও প্রতিশোধের কোনও জায়গা নেই। এ সময় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে, অন্যায় আচরণ করার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা। এনডিটিভি

এরআগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই প্রেক্ষিতে প্রিয়াঙ্কা বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিশোধ সুনিশ্চিত করার কাজ করছে পুলিশ। দু’দিন আগে লাখনাউ পুলিশের বিরুদ্ধে তাকে ঘাড় ধরে টানার অভিযোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি বলেন, আমার নিরাপত্তা কোনও বড় ইস্যু নয়। আমরা সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলছি। আমরা জানতে পেরেছি ৫,৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেলে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এসময় তিনি পুলিশ ও প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভুল কাজে লিপ্ত হচ্ছেন। এখনও সময় আছে, দেশের মানুষের পাশে দাঁড়ান। এ সময় উত্তরপ্রদেশ পুলিশ কর্মকর্তাদের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানান কংগ্রেসের এই নেত্রী। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ