শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর বাড়ির কাছে আগুন

নিউজ ডেস্ক: ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবন ৭ নম্বর লোক কল্যাণ মার্গে ঘটে গেল ছোটখাট অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তা নিয়ন্ত্রণে এনেছেন।

এনডিটিভি জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে, শর্ট সার্কিটের কারণেই এ আগুন। ফায়ার অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় দমকলের ৯টি ইঞ্জিন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি প্রধানমন্ত্রীর আবাসন বা দফতর নয়, সেটি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কর্মকর্তাদের রিসেপশন। আগুন এখন নিয়ন্ত্রণে বলেও জানানো হয়েছে।

সূত্র: বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়