শিরোনাম
◈ জাতীয় সংসদের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও বন্ধ হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ! ◈ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘দিশেহারা জনগণ যাবে কোথায়?’ বাজেটের আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তা হবে ‘ধোঁকাবাজি’: ডা. শফিকুর রহমান ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার নতুন দরপত্র ◈ যুদ্ধের ক্ষত বুকে নিয়ে আবার বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনা ◈ এক সপ্তাহে ৭.৫ বিলিয়ন ডলার কমলো ভারতের রিজার্ভ, রুপির মান ধরে রাখতে মরিয়া আরবিআই ◈ ইংল্যান্ডের সাম‌নে ভালো দিন অপেক্ষা করছে: কোচ ম্যাককালাম ◈ বিএনপির কাউন্সিলে নেতৃত্বে নতুন মুখ, আলোচনায় কারা? ◈ তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশকে ট্রানজিট রুট বানিয়ে ভিয়েতনামে পাচারের চেষ্টা, উদ্ধার পাকস্থলীতে ৫১ ক্যাপসুলে ১৩ কোটি টাকার হেরোইন

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ছয়দিন পর  সীমান্ত এলাকা থেকে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধিঃ কমলগঞ্জে সীমান্ত এলাকা থেকে নিখোঁজে ছয়দিন পর এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের নওয়াগাঁও এলাকার পাহাড়ি ছড়া থেকে রোববার বেলা রাতে লাশটি উদ্ধার করা হয় বলে কমলগঞ্জ থানার তদন্ত সুধীন চন্দ্র দাশ জানান।

মৃত নুরুল ইসলাম (২২) নওয়াগাঁও গ্রামের জোয়াদ আলীর ছেলে। নুরুলের ভাই সিরাজুল বলেন,তার ভাই মানসিক প্রতিবন্ধী ছিলো। গত ২৪ ডিসেম্বর বিকাল ৪টা থেকে নুরুল নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

রোববার বিকালে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের তৈলং বাড়ি এলাকার গভীর বনে নো-ম্যান্স ল্যান্ডের ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি পাহাড়ি ছড়ায় তার লাশ পড়ে থাকতে দেখে বিএসএফ কুরমা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির মাধ্যমে তারা ভাইয়ের মৃত্যুর খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন বলে জানান সিরাজুল।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাশ বলেন, বিজিবির মাধ্যমে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়