শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁটুর চোটে বিপিএলের মাঝপথে দেশে ফিরে গেলেন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া গেলেও চোটের কারণে মাঝপথে এ আসর থেকে বিদায় নিলেন এ তারকা। দীর্ঘদিনের হাঁটুর চোট এখনও ভোগাচ্ছে তাকে। যে কারণে বিপিএলের পথ দীর্ঘ করতে পারলেন না আফ্রিদি।

চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ায় নিজের দেশে সময় কাটাবেন আফ্রিদি। তাই ফিরে গেছেন পাকিস্তানে। যদিও সুস্থ হয়ে উঠলে ফের বঙ্গবন্ধু বিপিএলে দেখা যাবে তাকে।

পুনর্বাসন প্রক্রিয়া অনুযায়ী, নতুন বছরের প্রথম সপ্তাহেই অনেকটা সেরে উঠবেন আফ্রিদি। ৬ জানুয়ারি বাংলাদেশে ফিরবেন, ফের যোগ দেবেন ঢাকা প্লাটুনের ডেরায়। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ৮ জানুয়ারি রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। সুস্থ হয়ে উঠলে মাঠে নামবেন এই ম্যাচে।

আসরের মাঝপথে আফ্রিদির চলে যাওয়া ঢাকা প্লাটুনের জন্য দুঃসংবাদই বটে। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির জন্য শীর্ষ দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা একটু কঠিনই হয়ে পড়েছে।

এবারের আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। একটি ম্যাচে জোড়া উইকেট পেলেও বাকি ম্যাচগুলোতে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতেও অবশ্য আহামরি ভালো করতে পারেননি। দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র একবার।

  • সর্বশেষ