শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিভারপুল-ম্যানসিটি-চেলসির জয়ের রাতে আর্সেনালের হার

রাকিব উদ্দীন : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে লিভারপুল, ম্যানসিটি ও চেলসির জয় দিয়ে বছর শেষ হলেও হারের মুখ দেখতে হলো আর্সেনালকে। লিগের ২০তম দিন শেষে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে বরাবরের মতোই রাজত্ব করছে অল রেডসরা। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে লেস্টার সিটি। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানসিটি। ৩৫ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে অবস্থান করছে ধুকতে থাকা আর্সেনাল।

অ্যানফিল্ডে দুর্দান্ত লড়াই করেও টিকতে পারেনি উলবারহ্যম্পটন। ৪২ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫ মিনিট পরেই গোল পায় উলভ্স। কিন্তু ভিএআর ভাগ্য পাল্টে দেয় দলটির। দ্বিতীয়ার্ধে অবশ্য দুদলই সমান লড়াই করে গোল পায়নি। ফলে জয় দিয়ে বছর শেষ করে ক্লপের শিষ্যরা।

এমিরেটস স্টেডিয়ামে দুর্দান্ত খেলতে থাকা আর্সেনাল ১৩ মিনিটে এগিয়ে যায় আউবামেয়াংয়ের গোলে। সমতায় ফিরতে মরিয়া চেলসি প্রথমার্ধ পিছিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায়। ৮৩ ও ৮৭ মিনিটে জর্গিনহো ও ট্যামি আব্রাহামের গোলে ২-১ গোলের জয় নিয়ে বছর শেষ করে দলটি।

ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে পাত্তাই পায়নি শেফিল্ড। প্রধমার্ধে প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভেদ করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যানসিটি। ৮২ মিনিটে স্কোরলাইন দিগুন করে পয়েন্ট টেবিলের তিনে থেকে বছর শেষ করে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়