শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ক্ষমতাসীন দলে যোগ দিয়েছে মুসলিমবিদ্বেষী দলের ৫ হাজার সদস্য

ইয়াসিন আরাফাত : সম্প্রতি শেষ হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের পরপরই দলটিতে যোগ দিয়েছেন তারা। ইসলামের প্রতি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতিবাচক মনোভাবে অনুপ্রাণিত হয়ে তারা ওই দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দলটির একাধিক সদস্য। দ্য গার্ডিয়ান

জানা যায়, ব্রিটেন ফার্স্ট নামের ওই দলটির প্রায় সাড়ে ৭ হাজার সদস্যের মধ্যে প্রায় অধিকাংশই ইসলামবিদ্বেষী। গত বছরও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষজনিত অপরাধের দায়ে দলটির বেশ কয়েকজন নেতাকে কারাগারে যেতে হয়েছিলো।

দলটির একজন মুখপাত্র জানান, আমরা এমন একটি দলকে সমর্থন করবো যারা মৌলবাদী ইসলামের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আগ্রহী। বর্তমান বরিস জনসনের কনজারভেটিভ পার্টি তা করতে রাজি আছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ