শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিচ্যুতির প্রতিশোধ নিতেই ব্যবসায়ীকে খুন

ইসমাইল হোসেন ইমু : চাকরিচ্যুতির প্রতিশোধ নিতেই রাজধানীর শান্তিনিকেতনের ব্যবসায়ী শাহ তোবারক হোসেনকে (৭০) হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। হত্যায় সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পশ্চিম)। গোয়েন্দা পুলিশ বলছে, বাসার নগদ মোটা অঙ্কের টাকা লুট করার উদ্দেশ্যেই ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে তোবারকের সাবেক কর্মচারী শাহিন।

চাকরিচ্যুতির প্রতিশোধ নিতে অর্থ লুটের পরিকল্পনা করলেও হত্যার পরিকল্পনা ছিল না তার। কিন্তু ডাকাতির সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে মারা যান ব্যবসায়ী তোবারক। গত ২৫ ডিসেম্বর ভোরে মহাখালী মামা প্লাজার কয়েকটি দোকানের মালিক শাহ তোবারক হোসেন খুন হন। ওই ঘটনায় সরাসরি জড়িত গোলাম রাব্বী, বাবুল হোসেন ওরফে বাবু, সোহেল প্রধান, ইমন হোসেন ওরফে হাসান, আলামিন খন্দকার ওরফে রিহানকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, ব্যবসায়ী তোবারকের দোকান ও ব্যবসার কিছু অংশ দেখভাল করত শাহিন ও শিহাব নামে দুই কর্মচারী। আর্থিক অসদুপায় অবলম্বনের অভিযোগে তোবারক শাহিনকে বরখাস্ত করে নতুন কর্মচারী নিয়োগ করেন। এরপর থেকে শাহিন প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তোবারকের প্রতিদ্বীদের সঙ্গে যোগাযোগ করতে থাকে।

  • সর্বশেষ