শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হার্শা ভোগলের বর্ষসেরা একাদশেও সাকিব

রাকিব উদ্দীন : সম্প্রতি উইসডেনের প্রকাশিক দশকসেরা ওয়ানডে একাদশের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়াররও দশকসেরা একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার জনপ্রিয় ধারভাষ্যকার হার্শা ভোগলের বর্ষসেরা একাদশেও জায়গা করে নিলেন এ তারকা ক্রিকেটার।

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই একমাত্র বাংলাদেশি হিসেবে ভোগলের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন সাকিবন। এ ব্যাপারে হার্শা বলেন, ‘৫ ও ৬ নম্বরে রাখছি দুই মানসম্পন্ন অলরাউন্ডারকে। সে কদিনের জন্য ক্রিকেট খেলতে পারছে না এটা আমার কাছে কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি। বিশ্বকাপে অনেক রান করেছে। তার জন্য ছিল অবিশ্বাস্য একটি বছর।’

৭ নম্বরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে রাখার জন্য মুশফিকুর রহিমও ছিলেন হার্শার বিবেচনায়। তবে মারকুটে ব্যাটিংয়ের জন্য বেছে নিয়েছেন জস বাটলারকেই।

একনজরে হার্শা ভোগলের বর্ষসেরা একাদশ : রোহিত শর্মা, জেসন রয়, বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, জস বাটলার, মিচেল স্টার্ক, জফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ ও কূলদ্বীপ যাদব।

বিশ্বকাপের এ বছরে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে একাদশে প্লেয়ার বাছাই কঠিন হয়ে পড়েছে হার্শার কাছে। তাই তিনি আরেকটি একাদশ প্রকাশ করেন। হার্শার অল্টারনেট ইলেভেনে রয়েছেন অ্যারন ফিঞ্চ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফ্যাফ ডু প্লেসিস, ইয়ন মরগান, জেমস নিশাম, অ্যান্ডিলে ফেলুকায়ো, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, শাহীন আফ্রিদি ও যুযবেন্দ্র চাহাল।

  • সর্বশেষ