শিরোনাম
◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিটেইল এরিয়া প্ল্যান চূড়ান্ত, রাজউক এলাকায় আর বহুতল ভবন নয়

তৌহিদ এলাহী : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) খসড়া ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) কয়েক মাসের মধ্যেই খসড়া গেজেট আকারে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন গেজেটে জানানো হবে, রাজধানীর ৩০ স্পট ছাড়া আর কোথাও বহুতল ভবন করা যাবে না। আবাসিক ভবন সর্বোচ্চ দশতলা পর্যন্ত নির্মাণ করা যাবে। এছাড়া রাজউকের বিভিন্ন জোনে ৮ তলা পর্যন্ত অনুমোদনের বিধান রাখা হয়েছে। যুগান্তর

সংশোধিত ড্যাপের সুপারিশে বলা হয়েছে, জনঘনত্ব কমিয়ে ঢাকাকে বাসযোগ্য করার স্বার্থে এ উদ্যোগ নেয়া হচ্ছে। তবে মেট্রোরেল স্টেশন, ব্লকবেইজ ডেভেলপমেন্ট, টার্মিনাল, লঞ্চঘাট ও রিডেভেলপমেন্ট প্রকল্পের ক্ষেত্রে বিশেষ সুযোগ থাকছে। রাজউকের আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার মধ্যে এমন স্পট হতে পারে সর্বোচ্চ ৩০টি।

রাজধানীর ভেতর স্পটগুলো ইতিমধ্যে ডেভেলপ করা হয়ে গেছে। সে কারণে শহরের ভেতরে নতুন করে কিছু করার সুযোগ থাকছে না। শহরের বাইরের স্পটগুলোতে নতুন করে ডেভেলপ করা যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘ঢাকা শহরের জনঘনত্ব বেড়ে গেছে। এটা নিয়ন্ত্রণে না আনলে এ শহর আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং পুরোপুরি বাসযোগ্যতা হারাবে। সে কারণে সংশোধিত ড্যাপে রাজউকের জনঘনত্ব কমিয়ে আনার উদ্যোগকে স্বাগত জানাই। ডেনসিটি জোনিং (জনঘনত্ব) এবং হাইড্রো জোনিং (উচ্চতা) রাজউকের সংশোধিত ড্যাপের খুবই ইতিবাচক দিক। এটা বাস্তবায়ন করা হলে বাসযোগ্যতা হারানোর পথে ছুটে চলা ঢাকাকে অনেকাংশে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ