শিরোনাম
◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ধীরগতির ইন্টারনেটে ঝুঁকিতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ◈ ইরানের সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের, বাতিল করলেন ‘বড় হামলা’ ◈ সৌদির সামরিক জোটে বাংলাদেশ: বাণিজ্য সুরক্ষা নাকি সংঘাতের ঝুঁকি? ◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের 

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণের মেয়র পদে নতুন প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ

তৌহিদ এলাহী : আগামী ৩০ জানুয়ারী ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল থেকে মনোনয়ন পত্র দেয়া শুরু করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরপর থেকেই দলের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন, বর্তমান মেয়র সাঈদ খোকনের জায়গায় আওয়ামী লীগের হয়ে প্রার্থী প্রধানমন্ত্রীর এই নিকটাত্মীয়।

এছাড়াও মেয়র পদে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে প্রার্থী করা হতে পারে, এমন আলোচনাও রয়েছে। আজকালের মধ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণ সিটিতে ব্যারিস্টার তাপস ছাড়াও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলীয় মনোনয়ন ফরম তুলবেন বলে জানা গেছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়