শিরোনাম
◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আন্দোলনকারীদের গুলি করার ফুটেজ দেখালো পুলিশ

ইত্তেফাক : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনে উত্তাল ভারতের কয়েকটি প্রদেশ। বুধবার উত্তর প্রদেশ পুলিশ একাধিক ফটো ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যাতে দেখা গেছে দুজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। একটা ভিডিওতে মুখোশ পড়া এক ব্যক্তিকে বন্দুক হাতে ঘুরতে দেখা গেছে। এদিন প্রকাশিত ভিডিও ও ছবিগুলো সেই আন্দোলনের ফুটেজ বলে দাবি করেছে পুলিশ। খবর: এনডিটিভি।

জনতা-পুলিশ সংঘর্ষে গোটা রাজ্যে মৃত্যু হয়েছিল প্রায় ১৫ জনের। মীরাটে সংখ্যাটা ছিল ৬। যাদের মধ্যে ওয়ান মৃতদেহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কিন্তু পুলিশের গুলিতে মৃত্যু হয়নি বলে অভিযোগ খারিজ করা হয়েছিল। পেলেট আর রবার বুলেট ব্যবহারে করা হয়েছিল আন্দোলন দমন করতে বলে দাবি করেছিল পুলিশ।উল্টে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে প্রশাসনের তরফে।

উত্তর প্রদেশ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মার অভিযোগ, ‘সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ কর্মীরা। ২১টি জেলায় ২৮৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন। যাদের ৬২ জনের আঘাত আগ্নেয়াস্ত্রের। যে সব জেলায় সহিংসতা ছড়িয়েছিলো সেখান থেকে ৫০০টি নিষিদ্ধ কার্তুজ উদ্ধার করা হয়েছে।

একদিন প্রধানমন্ত্রী লখনৌর এক অনুষ্ঠানে বলেছেন, ‘যারা সহিংসতায় অংশ নিয়েছিলো তারা একটু বাড়িতে বসে ভাবুন- বাস কিংবা সরকারি সম্পত্তি পুড়িয়ে কি পেলেন! পাশাপাশি কড়া হাতে হিংসাত্মক আন্দোলন দমনে উত্তর প্রদেশ পুলিশকে বাহবা দিয়েছেন তিনি।

  • সর্বশেষ