শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদ আছে, বললেন জোনায়েদ সাকি

রাজীব রায়হান: সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রশ্ন রাখেন, একটি বিশ্ববিদ্যালয়ে এরকম নৃশংস হামলা কিভাবে হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। প্রশাসন নিজেই হামলার মদদদাতা। তিনি বলেন, প্রশাসনের যদি কোনো চরিত্র থাকত, তাহলে এভাবে ছাত্রদের ওপর লাইট অফ করে হামলার মতো ঘটনা ঘটত না।

সাকি বলেন, গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ভিপি নুরের বক্তব্যের ওপর যে মন্তব্যগুলো করেছেন, তাতে মনে হচ্ছে এই হামলায় তার সমর্থন আছে। প্রক্টরের কাজ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীরা কী আন্দোলন করবে সেটি নির্ধারণ করা নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই হামলাগুলো করাচ্ছেন না, এটি আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চাই। এর আগে, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। হামলায় অন্তত ৩২ জন আহত হন। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ