শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও নাটকে অভিনয় করতে দেখা যাবে শুভ্রদেবকে

মুসবা তিন্নি: গায়ক খ্যাতির পাশাপাশি মডেল-অভিনেতা হিসেবেও পরিচিতি রয়েছে সংগীতশিল্পী শুভ্রদেবের। সেই ধারাবাহিকতায় ফের অভিনয়ে ফিরছেন তিনি। ‘ডিগবাজি’ নাম পরিবর্তন করে ধারাবাহিক নাটকের নাম দেয়া হয়েছে ‘আরশি নগর’। এই নামের ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় এই সংগীতশিল্পীকে।

এই নাটক প্রসঙ্গে শুভ্রদেব আমাদের সময় ডটকমকে বলেন, ‘নাটকটিতে একজন সেলিব্রেটি গায়ক হিসেবে দেখা যাবে আমাকে। এতটুকুই আপাতত আমাকে বলা হয়েছে। আর অভিনয়টা আসলে আমি করতে চাই না। অনুরোধ আর বিভিন্ন বিষয় চিন্তা করে বিশেষ বিশেষ সময় এ কাজটি করতে হয়।

মানস পালের রচনায় ‘আরশি নগর’ নির্মাণ করছেন মজিবুল হক খোকন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি, জামিল হোসেন প্রমুখ।

১৯৮৯ সালে ‘শুকতারা’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন শুভ্রদেব। ২০১৬ সালে তাকে সবশেষ দেখা গেছে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ নামের টেলিসিনেমায়।

  • সর্বশেষ