শিরোনাম
◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের দাম পাইকারিতে কমলেও কমেনি খুচরা বাজারে

তন্নীমা আক্তার : গত ৪ মাস ভোগান্তির বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজ এর দাম। বাজারে এখন জায়গা করে নিচ্ছে দেশি পেঁয়াজ। তবে এসব দেশি পেঁয়াজ পুরোপুরি বাজারে আসতে আরো ১ থেকে ২ সপ্তাহ সময় লাগবে। তখন পিয়াজের দাম আরো কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।

গতকাল রাজধানীর কাওরানবাজারসহ কয়েকটি খুচরা বাজার ও টিসিবির পেঁয়াজ বিক্রয় কেন্দ্র ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। কাওরানবাজারে খোঁজ নিয়ে জানা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছে আমদানি করা পিয়াজের দাম। তবে দেশি নতুন পেঁয়াজ তুলনামূলক কম দামে পাওয়া গেলেও পুরান পেঁয়াজ আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। দেশি জাতের নতুন পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকায়। প্রতিকেজি দেশি পুরাতন পেঁয়াজ ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি জাতের পাশাপাশি বাজারে এখন প্রচুর চীনা, মিশর, থাইল্যান্ড, মিয়ানমার ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। ফলে আমদানি করা পিয়াজের দাম ক্রমেই কমের দিকে যাচ্ছে। সবচেয়ে বেশি কমেছে চীনা পিয়াজের দাম। তবে পাইকারি দাম কমলেও কমছেনা খুচরা বাজারে। সরেজমিনে গিয়ে দেখা গেছে খুচরা বাজারিরা বলছেন এক এক পেঁয়াজ এর দাম এক এক রকম। পাইকারিতে তারাও বেশি দামে কিনে আনছেন।

এদিকে পিয়াজের দাম কমতে শুরু করায় টিসিবির ট্রাকসেলের ৪৫ টাকার পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভিড়ও কমে গেছে। সাধারণ ভোক্তারা লাইন ছাড়াই চাহিদা মতো সহজেই পেঁয়াজ কিনতে পারছেন ট্রাক থেকে। খামারবাড়ি মোড়ে টিসিবির ট্রাকসেলে পেঁয়াজ বিক্রি করছিলেন আমিনুল ইসলাম।
তিনি বলেন, সপ্তাহখানেক আগেও টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘলাইন ধরতে হতো। এখন আর লাইনের দরকার হয় না। একজন দুজন করে পথচারীদের কাছে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ভিড় না থাকা ও খুচরা বাজারের চেয়ে কিছুটা দাম কম হওয়ায় ট্রাক থেকে মধ্যবিত্তরাও পেঁয়াজ কিনছেন। সম্পাদনা : তৌহিদ এলাহি

  • সর্বশেষ