শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

তন্নীমা আক্তার : মহান বিজয় দিবস উপলক্ষে ভোর সারে ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, জাতীর পক্ষ থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা জানান। রাষ্ট্রপতির প্রস্থানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের অন্যান্য নেতা।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং  সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানান একাত্তরের বীর শহিদদের প্রতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়