শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে দুই লাখ টাকার জালনোট ও ইয়াবাসহ আটক ২

ডেস্ক নিউজ : শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেটে দুই লাখ ৩৪ হাজার টাকার জালনোট ও ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটক দুইজন হলেন- চাঁদপুর জেলা সতলা এলাকার হারুন গাজীর ছেলে সিরাজুল গাজী (৪৮) ও সিলেটের ওসমানীনগরের সাদিপুর এলাকার শাহাজাহান মিয়ার ছেলে শাহনুর আলম সাব্বির (১৯)।সূত্র:বাংলা নিউজ২৪.কম

মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জালনোটের ব্যবসায়ীদের আটক করে পুলিশ।

শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সকালে জালনোটগুলো নিয়ে সিরাজুল ও শাহনুর একটি সিএনজিচালিত অটোরিকশায় জৈন্তাপুর উপজেলায় যাচ্ছিলো। পথিমধ্যে মেজরটিলা ইসলামপুরে পুলিশ গাড়ি দাঁড় করাতে সিগন্যাল দিলে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে এক হাজার টাকার দুই লাখ ৩৪ হাজার টাকার জাল নোট ও ২৫ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জাল নোটগুলো চাঁদপুর থেকে তারা এনেছেন এবং সিলেটের জৈন্তাপুরে নিয়ে বাজারজাত করার কথা ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অনুলিখন :জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়