শিরোনাম
◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে শানাকা ঝড়, রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য দিলো কুমিল্লা (সরাসরি)

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের লড়াই শুরু হওয়ার পর দিনের প্রথম ম্যাচে ঝড় দেখিয়েছিলেন ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ম্যাচে মিরপুরের মাঠে আরও তীব্র ঝড় তুললেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দাসুন শানাকা। তার ৩১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে আগে ব্যাটিং করে ১৭৩ রান তুলেছে কুমিল্লা ওয়ারিয়র্স। এই রান তোলার পথে ৩টি চার ছাড়াও ৯টি ছক্কা মেরেছেন শানাকা। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে রংপুর রেঞ্জার্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা। ক্রিজে নেমে কোনো রান যোগ করার আগেই ইয়াসির আলী ফিরে যান মোহাম্মদ নবীর বলে। সৌম্য সরকার ও ভানুকা রাজাপাকসে ৪১ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন।রাজাপাকসে (১৫) ফিরে যাওয়ার পর মালানকে নিযে ৩৮ রানের জুটি গড়েন সৌম্য। সাব্বির (১৯) ও সৌম্য (২৬) ফেরার পর ঝড় তোলেন শানাকা। ৩১ বল খেলে অপরাজিত থাকেন ৭৫ রানে। ৩টি চার ও ৯টি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজান শানাকা।

রংপুরের হয়ে বল হাতে উদার ছিলেন তাসকিন ও জুনায়েদ খান। তানকিন ২ ওভারে ২৩ এবং জুনায়েদ ৪ ওভারে ৪৭ রান দেন। সঞ্জিত সাহা, মুস্তাফিজুর রহমান ও লউস গ্রেগরি ২টি করে এবং মোহাম্মদ নবী একটি উইকেট নেন।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ইয়াসির আলী, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, দাসুন শানাকা, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, মুজিব উর রহমানও সানজামুল ইসলাম।

রংপুর রেঞ্জার্স একাদশ : মোহাম্মদ নাঈম, মোহাম্মদ শেহজাদ, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নবী, ফজলে মাহমুদ, জাকির হাসান, লুইস গ্রেগরি, সঞ্জিত সাহা, তাসকিন আহমেদ, জুনায়েদ খান ও মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়