শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুচন্দ্রিমার ফাঁকে বিদ্যা অর্জনে মিথিলা

আমাদের সময় : বিয়ের পরই দাম্পত্য জীবন রঙিন করে তুলতে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। আর মধুচন্দ্রিমার ফাঁকে ইউনিভার্সিটি দ্য জেনেভায় পিএইচডিতে নিবন্ধনও করেছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের একদিন পরই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেন নবদম্পতি। মধুচন্দ্রিমার মাঝে জেনেভার ইউনিভার্সিটি দ্য জেনেভায় পিএইচডিতে নিবন্ধন করার কথা ছিল মিথিলার।

বিশ্ববিদ্যালয়ে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলার জন্য শুভকামনা জানিয়েছেন সৃজিত। পোস্টে তিনি লিখেছেন, ‘যা সিমরান যা, কার লে আপনি পিএইচডি!’

মধুচন্দ্রিমা শেষে সপ্তাহখানেক পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নানা গুঞ্জন শেষে গত শুক্রবার (ডিসেম্বর) মিথিলা বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে। দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। এ সময় তাদের সঙ্গে দেখা যায় মিথিলার মেয়ে আইরাকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়