শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের দরপতন ও উৎপাদন হ্রাসে সৌদি আরবের বাজেট ঘাটতি আগামী বছর দাঁড়াবে ৫ হাজার কোটি ডলার

রাশিদ রিয়াজ : টানা সাত বছর ধরে বাজেট ঘাটতি বাড়ছে সৌদি আরবের। এবছর তা দাঁড়িয়েছে দেড় হাজার কোটি ডলারে। সৌতি আরবের সরকারি টেলিভিশন এক বিবৃতিতে জানিয়েছে তেলের দর ও উৎপাদন বাড়াতে না পারলে এ বাজেট ঘাটতি আগামী বছর ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। এরাবিয়ান বিজনেস

ওই বিবৃতি দেয়ার আগে রিয়াদে সৌদি মন্ত্রি পরিষদের এক বৈঠকে বাদশাহ সালমান আগামী বছর অর্থনীতিতে আরো সাশ্রয় নীতি গ্রহণের নির্দেশ দেন। এবছর সৌদি আরবে রাজস্ব ঘাটতি ১৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার আর্থিক পরিমান দাঁড়িয়েছে ২২ হাজার ২শ কোটি ডলার। সর্বশেষ ওপেক তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ায় এবং তেলের দর বৃদ্ধি না হলে তেল খাত থেকে আকাঙ্খিত আয় করা সৌদির জন্যে আরো কঠিন হয়ে পড়বে। অথচ তেল রফতানি থেকে আয় সৌদি রাজস্বের দুই-তৃতীয়াংশ যোগান আসে। একারণেই সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান তেলের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। বিনিয়োগকে উৎসাহীত করার জন্যে বিদেশি নাগরিকদের সৌদি নাগরিকত্ব দেয়া হচ্ছে। বিশে^র বৃহত্তম তেল কোম্পানি আরামকোর শেয়ার বাজারে ছাড়া হয়েছে।

সৌদি অর্থমন্ত্রণালয় বলছে সরকারের খরচ এবছর ২৭৯.৫ বিলিয়ন হলেও আয় হয়েছে ২৪৪.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ সামগ্রিক ঘাটতি দাঁড়াচ্ছে সাড়ে ৩ হাজার কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়