শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৬ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখে রয়েছেন, তারা সুখে থাকতে পারবেন না, বললেন দুদক চেয়ারম্যান

মহসীন কবির : দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে  আয়োজিত দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ কথা বলেন। ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। বাংলানিউজ

তিনি বলেন, অবৈধ অর্জনকারীরা  যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে। তাদের অবৈধ অর্জন দুদক শান্তিতে ভোগ করতে দেবে না।দুর্নীতিবিরোধী দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ অন্যরা।

তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধান কোনো প্রতিষ্ঠান, সরকার বা গোষ্ঠীর পক্ষে একা সম্ভব নয়। সব শ্রেণী-পেশার মানুষ যদি পূর্ণ আন্তরিক হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব।

সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, আগামী প্রজন্মকে সামনে রেখে ও দেশকে দুর্নীতিমুক্ত করতে সবাইকে এটির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়