শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনা

স্পোর্টস ডেস্ক: অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু ‍বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ এই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের শোভা বাড়াতে বাংলাদেশে এসেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফসহ ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সালমান-ক্যাটরিনাকে আলাপ করতে দেখা গিয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার আগেই শুরু হয়েছে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। সূচিতে বিকেল ৫টার কথা বলা হলেও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বেজেছে ৫টা ৪০ মিনিট। এরপর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ আসেন দিনের প্রথম পারফরম্যান্স নিয়ে। এরপর মঞ্চে আসবেন ভারত বরেণ্য সঙ্গীত শিল্পী কৈলাশ খের।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে। প্রথমে একক পারফরম্যান্স করবেন দু’জন। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।

ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দু’জন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়