শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএ গেমসের অষ্টম দিনটি শুধুই বাংলাদেশি আর্চারদের

আক্তারুজ্জামান : একই দিনে একই ডিসিপ্লিনের ছয়টি ইভেন্টের ফাইনালে উঠেছিলো বাংলাদেশি আর্চাররা। সবগুলোতেই যে সোনা জিতবে এমন আশাটা কেউই করেনি। কিন্তু আশা না করলেও এটাই হয়েছে। এসএ গেমসে ৩৫ বছরের ইতিহাসে এমন দিন আগে আসেনি। একদিনেই বাংলাদেশ ৭টি সোনা জিতেছে। তার মধ্যে ছয়টি এসেছে আর্চারি থেকে। অপরটি এসেছে নারী ক্রিকেট থেকে।

সকালে রিকার্ভ পুরুষ ও নারী দলগত ও মিশ্র দলগত থেকে আসে তিনটি সোনা। আর বিকেলে কম্পাউন্ড নারী ও পুরুষ দলগত ও মিশ্র দলগত থেকে আসে আরো তিনটি সোনা। আর্চারিতে এখনো ৪টি সোনা আসার সম্ভাবনা আছে আগামীকাল সোমবার। কেননা বাকি ৪টি ইভেন্টের ফাইনালে আছে রোমান সানারা।

রোববার নেপালের পোখারায় দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে তামিম ও হাকিমকে নিয়ে শ্রীলঙ্কাকে হারান রোমান সানা। এরপর রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়কে নিয়ে গঠিত দল শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় সোনা জেতে। দুপুরে বিরতিতে যাওয়ার আগে রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে রোমান সানা ও ইতি খাতুন জুটি গড়ে ভুটানকে হারিয়ে তৃতীয় সোনার স্বাদ নেয়।

বিকেলে শুরু হয় কম্পাউন্ড ইভেন্ট। শুরুতে পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে ভুটানকে হারায় সোহেল রানা, অসীম কুমার ও আশিকুজ্জামানের টিম। কম্পাউন্ড দলগত নারী ইভেন্টে সুস্মিতা, সুমা ও শ্যামলীর দল শ্রীলঙ্কাকে হারিয়ে পঞ্চম সোনা উপহার দেয়। আর শেষবিকেলে কম্পাউন্ড মিশ্রতে সোহেল ও সুস্মিতা স্বাগতিক নেপালকে হারিয়ে ষষ্ঠ সোনা জয় করে।

এছাড়া নারী ক্রিকেটের রুদ্ধশ্বাস ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ২ রানের ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেন সালমা-জাহানারারা। তাতে একদিনে ৭টি সোনা জয়ের নতুন এক রেকর্ড হয় বাংলাদেশের। এছাড়াও এদিন ৫টি রূপা ও ৫টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের অ্যাথলেটরা। ফলে পদকের সংখ্যাও শত ছাড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

  • সর্বশেষ