শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজি অটোরিকশায় ঝুলানো থাকবে চালকসহ মালিকের নাম্বার ও তাদের পরিচয়পত্র

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : গণপরিবহনে, সিএনজি-অটোরিকশায় যাত্রীদের যাত্রাপথে চুরি-ছিনতাইজনিত নানা দুর্ঘটনা অথবা ভুল করে প্রয়োজনীয় জিনিসপত্র, টাকা ও মোবাইল ফেলে আসার বিড়ম্বনার সমস্যা নিরসনে সিএনজিচালিত অটোরিকশা-অটোটেম্পু মালিক ও শ্রমিকের যৌথ উদ্যোগে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এখন থেকে সিএনজি-অটোরিকশায় যাত্রীদের মুখোমুখি ঝুলানো থাকবে চালকসহ সিএনজি-অটোরিকশা মালিকের যোগাযোগের নাম্বার ও তাদের পরিচয়পত্র।

রোববার সকাল ১১টায় নগরের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ মোড়ে সিএনজি-অটোরিকশায় মালিক ও চালকের পরিচিতি কার্ড স্থাপনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান।

ট্রাফিক বিভাগের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আমির জাফর সাংবাদিকদের বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আমরা সিএনজিচালিত অটোরিক্শা-অটোটেম্পু মালিক ও শ্রমিক সংগঠনদের ডাকি। তাদেরকে আমরা মালিক ও চালকের ছবি সহ পরিচিত রাখার ব্যাপারে পরামর্শ দিই। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে পরিচিতি কার্ড রাখার সম্মতি জানায় এবং রোববার আনুষ্ঠানিকভাবে পরিচিতি কার্ড রাখা উদ্বোধন করা হয়।

তিনি বলেন, সিএনজি অটোরিক্শা ও অটোটেম্পুর পাশাপাশি বাসে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা অটোরি ও অটোটেম্পুতে পরিচিতি কার্ড রাখার কাজ শুরু করেছি। বাসেও পরিচিতি কার্ড রাখার পরিকল্পনা আছে। অটোরিক্শা ও অটোটেম্পুতে পরিচিতি কার্ড ঝুলানো নিশ্চিত করে আমরা বাসে এ ধরনের কার্ড রাখার কাজ শুরু করবো।
অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের উত্তর ও বন্দরের উপ-পুলিশ কমিশনার আমির জাফর ও মো. তারেক আহম্মেদ এবং চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ