শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি, বললেন খাদ্যমন্ত্রী

ওমর ফারুক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আর ও বলেন, কবি স্বদেশ প্রেম, স্বদেশ বন্দনা, স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং স্বদেশকে অন্য সকল কিছুর উর্ধে স্থান দিয়েছিলেন। তার দেশ বন্দনা, দেশ প্রশান্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বহু আগে থেকেই বাঙালী জাতিকে উজ্জীবিত করেছিল। তার লেখনী চিরদিনই শোষণ-বঞ্চনা, অন্যায় অত্যাচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও গোঁড়ামীর বিরুদ্ধে আপোষহীন ছিল।’ বাসস

আজ নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনষ্টিটিউট এই সম্মেলনের আয়োজন করছে।

নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বর্তমানে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর-এর প্রফেসর ও ডীন ড. সাইফুদ্দীন চৌধুরী ও নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক ও এশিয়ান ইনষ্টিটিউট অব বাংলাদেশের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. সৈয়দা মোতাহের বানু । তার আলোচনার বিষয় ছিল সমাজ বিনির্মাণে নজরুল সাহিত্য।

এ ছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোর-এর রেজিষ্ট্রার কে এম আব্দুল মোমিন এবং নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনষ্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়