শিরোনাম
◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১০:২৬ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে উঠলেই ফুটবলাররা বোনাস পাবে ৪০ হাজার ডলার, স্বর্ণ জিতলে আরো বেশি

শফিক ইসলাম : আর কিছুক্ষণ পরেই শুরু হবে সাউথ এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের ফাইনালে উঠার লড়াই। তার আগেই ফুটবলারদের দেয়া হলো বড় এক সুখবর। আজ স্বাগতিক নেপালের বিপক্ষে জিতে ফাইনালে উঠতে পারলেই দলকে পুরস্কার হিসেবে দেয়া হবে ৪০ হাজার ডলার। এমন ঘোষণা দিয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আর যদি সোনা জিততে পারে তাহলে পুরস্কারের মাত্রাটা নাকি আরো অনেক বড় হবে। এমনটা জানিয়েছেন বাফুফে সভাপতি।

ফুটবলের এসএ গেমসে ফাইনালে উঠার সমীকরণটা অনেক কঠিন। ফাইনালে উঠতে হলে আজ স্বাগতিক নেপালকে হারাতেই হবে জামাল ভূঁইয়াদের। ড্র করলে বা হারলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। বিকাল সোয়া পাঁচটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে দলকে ৪০ হাজার ডলার বোনাস দেয়া হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘ফাইনালে উঠতে পারলে দলকে ৪০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে। আর স্বর্ণ জিততে পারলে দেয়া হবে আরো বড় পুরস্কার।’

এবারের এসএ গেমসে এখন পর্যন্ত ১১টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ আর্চারী থেকে তিনটি ও নারীদের ক্রিকেটে একটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। নারীদের ক্রিকেটের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে সালমা খাতুনের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়