শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসির উপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞার মেয়াদ কমালো ফিফা

স্পোর্টস ডেস্ক : অবশেষে চেলসির সমর্থকদের আসছে সুখবর। দলটির উপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী জানুয়ারি থেকেই দলবদল করতে পারবে ইংলিশ এই ক্লাবটি।

অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে ভেড়ানোর অপরাধে দুই মৌসুমের জন্য দলবদলে নিষেধাজ্ঞা পায় দলটি। ফলে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারছিলো না দলটি। এ নিয়ে এতোদিন বেশ বিপাকেই ছিলো দ্যা ব্লুরা। কিন্তু নিষেধাজ্ঞা কমে যাবার কারণে জানুয়ারিতেই নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে চেলসি।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটাই বলেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএসএস)। বিবৃতিতে বলে, ‘চেলসির আন্তর্জাতিক দলবদলে নিয়মভঙ্গের প্রমাণ আমরা পেয়েছি। তারা দলবদলের অনুচ্ছেদের ১৯.১ এবং ১৯.৩ ধারা ভেঙেছে। যেহেতু দলে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় ভিড়ানোর পরিমাণ নগণ্য তাই আমরা ফিফাকে বলছি নিষেধাজ্ঞা দুই বছর থেকে কমিয়ে এক বছর করতে এবং সেই সঙ্গে জরিমানা ৬ লাখ থেকে কমিয়ে ৩ লাখ ফ্রাঙ্ক করতে।’

গত দলবদলে চেলসি কিনতে পারেনি তাদের মনের মত কোনো খেলোয়াড়। কিন্তু হারিয়েছে তাদের বড় তারকা এডেন হ্যাজার্ডকে। চলতি লিগেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই চেলসি। পরপর দুই ম্যাচ হারের পর অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়