শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়শিতে আটকা ২০ কেজির কাতলা

প্রথম আলো : মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের এই কাতলা মাছ। ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের এই কাতলা মাছ। ছবি: প্রথম আলো
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় এক বেদের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। উপজেলার হাসাইলে পদ্মা নদীতে আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বেদে সম্প্রদায়ের হাসিনা সওদাগরের বড়শিতে ওই বিশাল কাতলা মাছটি ধরা পড়ে।

স্থানীয় লোকজন জানান, এই মৌসুমে নদীতে একধরনের বড়শি দিয়ে ছোট ছোট মাছ শিকার করছেন জেলেরা। কিন্তু ওই ছোট মাছ শিকারের বড়শিতে বড় কাতলা মাছ ধরা পড়ায় উৎসুক জনতা ভিড় জমায়। উৎসুক জনতার আগ্রহে শিকারি জেলে মাছটিকে হাসাইল মৎস্য আড়তে নিয়ে যান। ওই মাছটির দাম হাঁকা হয় ৮০ হাজার টাকা। এ সময় উপজেলার কামারখাড়া গ্রামের কামাল শেখ ১৫ হাজার টাকায় মাছটি কিনতে চান। কিন্তু হাসিনা সওদাগর মাছটি বিক্রি করেননি।

হাসিনা সওদাগর প্রথম আলোকে বলেন, নদীতে সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। নদীর কাতলা মাছের চাহিদা অনেক। মাছের আকার বড় হলে চাহিদা বহুগুণ বেড়ে যায়। ৮০ হাজার টাকা দাম চাওয়া হয়েছে। ৬০ হাজার টাকা হলে বিক্রি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়