শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রীর অপসারণ দাবি করে একাই অনশনে চা বিক্রেতা পলাশ

ক্লোসউই : আরমান হোসেন পলাশ একজন চা বিক্রেতা, পুরানা পল্টনে তার দোকান। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগামীতার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা হন তাদেরই একজন এই আরমান। ক্ষুব্ধ-হতাশ আরমান নিজের চা বিক্রি বন্ধ করে প্রেসক্লাবের সামনে বাণিজ্যমন্ত্রীর অপসারণের দাবিতে অনশনে বসেছেন।

তিনি বলছেন, বাণিজ্যমন্ত্রী বর্তমান বাজার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি অসফল। বরং মন্ত্রীর প্রতিটি পদক্ষেপেই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে তাই জনস্বার্থে বাণিজ্যমন্ত্রীকে অপসারণ করা উচিত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তিনি একথা বলেন।

আরমান আরো বলেন, অব্যবস্থাপনার কারণে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দামও ঊর্ধ্বগতি। ভোগ্যপণ্য এখন গণভোগান্তিতে পরিণত হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা নাকি বৃদ্ধি পেয়েছে, কিন্তু যারা আসলে ভুক্তভোগী, তারাই জানে আসলে তা হয়েছে কি না।

প্রতিদিনের ভোগান্তি সহ্য করতে না পেরেই এখানে অনশনে বসেছি। জানা যায়, স্ত্রী-সন্তান নিয়ে আরমান থাকেন গাজীপুর চৌরাস্তা এলাকায়। সেখান থেকে প্রতিদিন পল্টনে এসে চায়ের দোকান চালান। এখন দ্রব্যমূল্য সমস্ত সীমা ছাড়িয়ে গেছে বলে বাধ্য হয়ে তিনি অনশনে বসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়