শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউর ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা প্রশ্ন ফখরুলের

শিমুল মাহমুদ : খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের অবাধ ও নিরপেক্ষ প্রতিবেদন দাখিল নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে '৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যে’ আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যখন বলেন যে, সব ঠিক আছে, তিনি (খালেদা জিয়া) সুস্থ আছেন, রাজার হালতে আছেন; তখন বিএসএমএমইউর উপাচার্য ও ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা আছে যে, বলবেন তিনি (খালেদা) খারাপ আছেন।

এর আগে গত বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল শুনানিকালে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ ঘটনা মির্জা ফখরুল বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিমকোর্টে নির্ধারিত দিনে উপস্থাপন না করে সরকার এবং অ্যাটর্নি জেনারেল আদালত অবমাননা করেছেন।

তিনি বলেন, চিকিৎসকরা বলছেন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার স্বাস্থ্যের যে অবস্থা তাতে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় তার কিছু হলে এর দায় সরকার ও সরকারপ্রধানকে নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপি চেয়ারপারসনকে সাজা দিয়েছে। তাকে এখন জোর করে আটকে রেখেছে। দেশবাসী এটি কিছুতেই মেনে নেবে না। ১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে বৃহত্তর গণআন্দোলন তৈরি করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে রেখেছে। এর কারণ হচ্ছে তিনি এতোটাই জনপ্রিয় তিনি যদি কারাগার থেকে বের হয়ে আসেন তাহলে এই সরকার টিকে থাকতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়