শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উদাহরণ সৃষ্টিকারী হয়ে উঠতে পারে

 

নবনীতা চৌধুরী : সকালে ঘুম থেকে উঠে ডাকসুর সহসাধারণ সম্পাদক হোসেন সাদ্দামের স্ট্যাটাসটা পড়ে মনটা খুব ভালো হয়ে গেলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন উদ্বোধন হয়েছে ডাকসুর উদ্যোগে, একটি কোম্পানির সৌজন্যে। সাদ্দাম লিখেছেন, মেয়েদের ওয়াশরুমের দুরবস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে সুস্পষ্ট বিধি ব্যবস্থা থাকা প্রয়োজন তা নিয়ে। এই যে একজন তরুণ ‘পুরুষ’ নেতা এসব নিয়ে কথা বলার প্রয়োজনবোধ করলেন এই উপলব্ধি আর সাহসের জন্য তাকে প্রাণঢালা অভিনন্দন। ছাত্রলীগ ভালো না খারাপ এই বিতর্ক করার অনেক সুযোগ মিলবে, ... পোস্ট সেই বিতর্কের জন্য নয়। কিন্তু আমিও এই বিশ্ববিদ্যালয়ে চার বছর পড়েছি দেড় দশক আগে।

তখন কোনো একটি ভবনে একটিও ব্যবহার উপযোগী টয়লেট ছিলো না মেয়েদের। ডাকসু নেতার লেখায় বুঝতে পারছি, পরিস্থিতি খুব পাল্টায়নি। যে বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার টয়লেটে যাওয়ার ব্যবস্থা নেই, সেই বিশ্ববিদ্যালয়ে মনের মুক্তি, চিন্তার প্রসার ঘটবে কীভাবে? নেতা হিসেবে উদ্যোগও দেখতে চাই সাদ্দাম। যৌন হয়রানি প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উদাহরণ সৃষ্টিকারী হয়ে উঠতে পারে। ফেসবুক থেকে

  • সর্বশেষ