শিরোনাম
◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েটের আবরার হত্যাকাণ্ড, ২৬ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

সালেহ্ বিপ্লব ও সুজন কৈরী : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ ছাত্রকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বুয়েট কর্তৃপক্ষ জানায়, একই সঙ্গে আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। গত ৭ অক্টোবর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নৃশংসভাবে পিটিয়ে খুন করে আবরার ফাহাদকে।

এ ঘটনায় ফুঁসে ওঠে বুয়েটসহ দেশের সব বিশ্ববিদ্যালয়। হত্যা মামলার অধিকাংশ আসামি গ্রেপ্তার হয়েছে, তবে তাতেই সন্তুষ্ট ছিলো না আবরারের পরিবার ও সহপাঠীরা। বুয়েট শিক্ষার্থীরা হত্যাকা-ে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো।

বুয়েটের ডি এস ডব্লিউ অধ্যাপক মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, আবরার ফাহাদ হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন  অভিযুক্ত ২৬ জনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। 

সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ