শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিশালে প্রবাসীর বাড়ি থেকে ৭ হাজার কেজি লবণ জব্দ, আটক ৪

অনলাইন রিপোর্ট: সারা দেশে সংকটের গুজবে অধিক মুনাফার জন্য ৭ হাজার কেজি লবণ মজুদ করে ময়মনসিংহের ত্রিশালের অসাধু মজুদদারিরা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ধলা বাজারের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এসব লবণ জব্দ করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শফিকুল ইসলাম, পারভেজ উদ্দিন, সালেক মিয়া, হৃদয় ইসলাম।

জানা গেছে, লবণের কৃত্রিম সংকট তৈরির অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার ধলা বাজারের প্রবাসী মজিবুর রহমানের বাড়িতে ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে মজুদ থাকা ৭ হাজার কেজি লবণ জব্দ কর হয়। এছাড়া ৪ ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে একটি চক্র অতিরিক্ত মুনাফার জন্য বাড়িতে লবণ মজুদ রাখে। এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৭ হাজার কেজি লবণ জব্দ করে মজুদকারী ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ